ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ৭ লক্ষ টাকার অবৈধ চিংড়ি পোনা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগা হাট এলাকায় বাসে তল্লাসী চালিয়ে সাড়ে চার লাখ টাকার চিংড়ি পোনা আটক করা হয়েছে।  মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় দারোগার হাট এলাকায় খুলনাগামী বাস বেপারী পরিবহনে তল্লাশী চালিয়ে অবৈধভাবে পাচারের সমেএসব চিংড়ি পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তারা।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, রাত পৌনে ৮টার দিকে অবৈধভাবে চিংড়ির পোনা পাচারের বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে অবহিত করলে ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক সেখানে ছুটে গিয়ে বাসের বাংকারে তল্লাসি চালিয়ে ২৭ টি ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ করেন।

আটককৃত চিংড়ি পোনার মূল্য প্রায় ৬ লাখ পঁচাত্তর হাজার টাকা।

আটককৃত চিংড়ি পোনাগুলো রাতেই উপজেলার কুমিরা ঘাটে অবমুক্ত করা হয়। অবৈধভাবে চিংড়ি পোনা পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালত বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে ৫ হাজার টাকা করে জড়িমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসব চিংড়ি পোনা শিকার করতে গিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী দেশের মৎস সম্পদ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মশারীর নেট দিয়ে নদী এবং সমুদ্র থেকে এসব পোনা ধরতে গিয়ে অনেক প্রজাতির অন্যান্য মাছও ধ্বংস করে ফেলছে ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print