ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২ মে উত্তর ৩ মে দক্ষিণ এবং ৪ মে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সমাবেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম বিএনপি নেতাদের সভায় বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশারফ হোসেনে।

চট্টগ্রামে সাংগঠনিক সফরের বিষয়ে বিএনপির এক মতবিনিময় সভা বৃহস্পতিবার নয়া পল্টন কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনে বলেন, এ সরকার জণগণের মতামতের তেয়াক্কা না করে জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতা আঁকড়ে বসে আছে। জনগণকে সাথে নিয়ে তীব্রগণ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে বাকশালী এ স্বৈরাচারকে হঠাতে হবে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন হবে নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তার জন্য আমাদের রাজপথে আন্দোলনে গড়ে তুলতে হবে উল্লেখ করে  খন্দকার মোশারফ বলেন, এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গিয়াস কাদের চৌধুরী, গোলাম আকবর খন্দকার,ডাঃ শাহাদাত হোসেন, শামীমুর রহমান শামীম, ডাঃ ফাওয়াজ শুভ, হারুনুর রশিদ হারুন,কাদের গনি চৌধুরী, সঞ্জীব চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, শাহজান জুয়েল, আবুল হাসেম বক্করসহ চট্টগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রিয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২ মে চট্টগ্রাম উত্তর জেলা, ৩ মে দক্ষিণ জেলা এবং ৪ মে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print