ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালাখালীতে যুবকের কান কেটে নিয়েছে প্রতিপক্ষ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী থানায় অভিযোগ দেয়ায় আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের কান কেটে নিয়েছে প্রতিপক্ষ। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের আলী আকবর হাজির বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আনোয়ার হোসেনের স্ত্রী পারভিন আকতার জানায়, প্রতিবেশী মো. ফারুক হোসেন এর সাথে বিরোধ থাকায় প্রতিকার চেয়ে গত ২৬ এপ্রিল বোয়ালখালী থানায় অভিযোগ দেন আনোয়ার হোসেন।

অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে ফারুক হোসেনের কাছে লিখিত নোটিশ পাঠায় পুলিশ। নোটিশ পেয়ে ফারুক ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনকে মারধরের এক পর্যায়ে কিরিচ দিয়ে কুপিয়ে ডান কান কেটে নেয়। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বিস্মিত বলে জানিয়ে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে ধরার চেষ্টা চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print