ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে আবারো ৩ লাখ চিংড়ি পোনা আটক, সমুদ্রে অবমুক্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারো ৩ লাখ চিংড়ি পোনা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৯ এপ্রিল) শনিবার বিকাল ৪ টার সময় উপজেলার বড় দারোগা হাট এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মিমজল পরিবহন (ঢাকা খুলনা -ব ১১-০১০৫) বাসে তল্লাশী চালিয়ে এসব চিংড়ি পোনা আটক করা হয়। আটককৃত চিংড়ি পোনার দাম প্রায় সাড়ে চার লাখ টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বড় দারোগা হাট এলাকায় অবস্থান নেন। এ সময় বাসের ভীতরে তল্লাসি চালিয়ে ১৬ টি ড্রাম ভর্তি ৩ লাখ চিংড়ি পোনা দেখতে পান।

আটককৃত চিংড়ি পোনাগুলো শনিবার রাতে উপজেলার কুমিরা ঘাটে বঙ্গোপসাগরে অবমুক্ত করে দেয়া হয়েছে। অবৈধভাবে চিংড়ি পোনা বাসে বহন করার অপরাধে বাসের সুপারভাইজার,ড্রাইভার ও হেলপারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসব চিংড়ি পোনা শিকার করতে গিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী দেশের মৎস সম্পদ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মশারির নেট দিয়ে নদী এবং সমুদ্র থেকে এসব পোনা ধরতে গিয়ে অনেক প্রজাতির অন্যান্য মাছ নষ্ট করে ফেলছে।

উল্লেখ্য যে, গত ২৫ এবং ২৭ এপ্রিল তারিখেও খুলনাগামী দুইটি পরিবহন হতে সাড়ে চব্বিশ লাখ পোনা আটক করে প্রশাসন এবং উপজেলা মৎস অফিস। একদিন পর আবার আটক করা হলো তিন লাখ চিংড়ী পোনা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print