ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিনা লাইসেন্সে ৩১ বছর চলছে করাতকল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

দীর্ঘ ৩১ বছর ধরে বিনা লাইসেন্সে করাতকল চালাচ্ছেন সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট এলাকার জুলফিকার আলী।

আজ (৩ মে) বুধবার বেলা দেড়টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে চলাকালে করাতকলের মালিক জুলফিকার আলী নিজেই স্বীকার করেন তিনি দীর্ঘ ৩১ বছর যাবৎ বিনা লাইসেন্সে করাতকল চালাচ্ছেন।

লাইসেন্সে ছাড়া করাতকল চালানোর অপরাধে ” করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২” আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার মীরেরহাটে ২টি, পৌরসভা উত্তর বাইপাসে ২টিসহ মোট ৪টি করাতকলে অভিযান পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত দেখে একটি করাতকলের মালিক দৌড়ে পালিয়ে যাওয়ায় উক্ত প্রতিষ্ঠানের যন্ত্রপাতি জব্দ করা হয়।

উল্লেখ, চারটি করাতকলে অভিযানকালে ১ টিতে লাইসেন্স থাকলেও দুইটার লাইসেন্স নাই এবং অন্যটা লাইসেন্স নবায়ন করতে দিয়েছে বলে জানান মালিক। লাইসেন্স বিহীন করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print