ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কিশোরী ক্যাটরিনা কেমন ছিলেন দেখতে!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট


বলতে গেলে টিনএজ বয়সেই শোবিজ-এ এসেছেন ক্যাটরিনা কাইফ। তবে মডেলিং দিয়েই ক্যারিয়ার জীবন শুরু তার। আর সেখান থেকেই চোখে পড়ে যান পরিচালক কায়জাদ গুস্তাদের। এরপর ২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন ক্যাটরিনা। যদিও তার প্রথম বিগ ব্যানার হিট ছবি ‘সরকার’।

তবে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেকটাই সময় লেগেছে ক্যাটের। ২০০৮ সালে গিয়ে তবেই সেই বিভাগে উন্নীত হতে পেরেছেন। সব মিলিয়ে ক্যাটরিনাকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে।

ব্যক্তিগত জীবনেও নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। কিন্তু তার সৌন্দর্য এতটাই ডিভাইন যে ছবি হিট না করলেও তার দিক থেকে চোখ ফেরাতে পারেননি দর্শক। তিনি যে কোনোদিন খ্যাতির শীর্ষে পৌঁছবেন সেটা বোধহয় অনেক ছোট বয়স থেকেই বুঝে গিয়েছিলেন তার কাছের মানুষজন। ক্যাটরিনার কিশোরী বেলার ছবি তার একটি বড় প্রমাণ।

তখনও টিনএজেও পা দেননি ক্যাটরিনা। মাত্র ১২ বছর বয়স অথচ এই পোজিং দেখলে যে কেউ বলতেই পারেন এই কিশোরী একজন পেশাদার মডেল। সম্প্রতি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ছোট থেকেই ক্যামেরার সামনে দাঁড়ানোর ব্যাপারে বেশ সপ্রতিভ তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print