ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শপথ নিতে গিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন বিএনপির মেয়র সাক্কু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র বিএনপি-দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পাওয়ার দুইদিনের মাথায় প্রধানমন্ত্রীর কাছে শপথবাক্য পাঠ করেন সাক্কু।

শপথবাক্য পাঠ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা। এ সময় শেখ হাসিনা সাক্কুর পিঠে হাত বুলিয়ে দেন।

বৃহস্পতিবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।

এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি কর্পোরেশন প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print