ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রদল নেতার মৃত্যুতে নগর ছাত্রলীগের শোক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দিন সোহেলের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

সড়ক দূর্ঘটনায় চির-বিদায় নেয়া এই ছাত্রনেতার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারন সম্পাদক নুরুল আজিম রনি সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু স্বাক্ষরিত শোকবার্তায় নগর ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও দূর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
উল্লেখ্য আজ বুধবার সন্ধ্যায় নগরীর চট্টেশ্বরীর বাদশা মিয়া সড়কে দ্রুতগামী একটি ট্রাক নগর ছাত্রদল নেতা জালাল উদ্দিন সোহেলকে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন।

তাকে দ্রুত ম্যাক্স হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print