ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে চুরি যাওয়া গরু-ছাগলসহ চোর আটক 

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

বোয়ালখালীতে অস্ট্রেলিয়ান জাতের গাভী-বাছুর ও ছাগল উদ্ধার করে চোরসহ থানা পুলিশে দিয়েছে জনতা। উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালী হাটের সিকদার বাড়ী এলাকায় ১৭ মে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার বুলবুল ঠাকুর বাড়ীর মৃদুল ভট্টাচার্য এর একটি অস্টেলিয়ান জাতের সাদা কালো রঙের গাভী ও লাল রঙের দুইমাস বয়সী বাছুর গত ১৯ এপ্রিল রাতে চুরি হয়।

এরপর কালী হাট এলাকায় চোরাই গরু রয়েছে জানতে পেরে ১৮ মে রাতে এলাকাবাসী ও পুলিশ মো. পারভেজ ওরফে গুরাইয়ার বসতঘর থেকে উদ্ধার করেন। এসময় পারভেজকে আটক করেন তারা। এ ব্যাপারে ১টিবাছুর ও ১টি গাভীর মালিক মৃদুল ভট্টাচার্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এছাড়া বাকী লাল রঙের অস্টেলিয়ান জাতের একটি গাভী ও একই রঙের বাছুর এবং একটি রাম ছাগলের মালিক পাওয়া না যাওয়া পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত আসামী পূর্ব গোমদন্ডী রোহাই পাড়ার কালু মেম্বার বাড়ীর মো. আবদুল হালিমের ছেলে মো. পারভেজ ওরফে গুড়াইয়া পুলিশের কাছে গরু চুরির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ধৃত চোরের স্বীকারোক্তি অনুযায়ী ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার বাদী মৃদুল ভট্টাচার্য জানান, গত একমাস আগে গোয়ালঘর থেকে গাভী ও বাছুর চুরি হয়। এরপর এলাকার এক প্রতিবেশি দিনমজুরের কাজ করতে সিকদার বাড়ী এলাকায় গেলে গরুগুলো দেখে ছিনতে পারে। বিষয়টি তারা আমাকে জানালে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে সাথে নিয়ে গরুগুলো সনাক্ত করি। এরপর পুলিশসহ এলাকাবাসী তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print