ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মইজ্যারটেক থেকে একলাখ ইয়াবাসহ জীপ গাড়ি জব্দ, গ্রেফতার-২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশ মইজ্যারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একলাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি জীপ গাড়ি জব্দ করেছে। এসময় মাদক পাচারের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজারের টেকনাফ এলাকার খাইরুল আমিনের পুত্র মোঃ ইব্রাহিম (৩০) ও কুমিল্লার দেবীদ্বার থানার আবদুল আলিমের পুত্র মোঃ কামাল (৩৭)।

সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিক্তিতে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ কর্ণফূলী ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে নাম্বার বিহীন কালো রঙের হোন্ডা কোম্পানীর মডেলের জিপ গাড়ী আটক করে তল্লাশী চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুইজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দামী ব্যান্ডের গাড়ীকে বহন হিসাবে ব্যবহার করে কক্সবাজার টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে তা ঢাকা চট্টগ্রামে পৌছে দিতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print