ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঘুর্ণিঝড় “মোরা”র ক্ষয়ক্ষতি মোকাবেলায় চসিকের প্রস্তুতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় “মোরা”র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নির্দেশে নগরীর দামপাড়াস্থ বিদ্যুৎ কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখানে ৩ শিফটে কর্মকর্তারা দায়িত্বে নিয়োজিত আছেন।

এছাড়াও শুকনো খাবার, এ্যাম্বুলেন্স, ডাক্তার, আশ্রয় কেন্দ্র,যানবাহন সহ নানা ধরনের যন্ত্রপাতি ও প্রায় ২ হাজার শ্রমিক সার্বক্ষণিক নিয়োজিত আছে।

উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে জনগণকে সরে আসার জন্য মাইক দ্বারা প্রচার কার্য চালানো হচ্ছে।

এছাড়াও উপকূলীয় এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আঞ্চলিক অফিস, ওয়ার্ড কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা রাখা হয়েছে। উপকূলীয় এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকির দায়িত্ব পালন করছে।

চসিক কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৬৩০৭৩৯,৬৩৩৬৪৯।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print