ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক উপকূলবাসীর নির্ঘূম রাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পতেঙ্গার মাইজপাড়া থেকে তোলা ছবি।

ধেয়ে আসা ঘুর্ণিঝড় মোরা’র তান্ডব থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বাসবানকারী হাজার হাজার মানুষ। সোমবার মধ্যরাত পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্রেগুলোতে লক্ষাধিক মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানান, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত কন্ট্রোল রুম।

উদ্বেগ, আতংকে রাতভর নির্ঘূম রাত কেটেছে এসব নারী-পুরুষ শিশুর।

আনোয়ার একটি আশ্রয় কেন্দ্রে নারী শিশু।

সোমবার সন্ধ্যা থেকে আশ্রয়কেন্দ্রে গুলোতে দল বেধে আসতে দেখা যায়।

চট্টগ্রাম জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, মধ্যরাত পর্যন্ত নগরীর পতেঙ্গা এলাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। এ ছাড়া উপকূলীয় উপজেলা আনোয়ারায় ০৮ হাজার, বাঁশখালীতে ৩৭ হাজার, সীতাকুণ্ডে ০৫ হাজার, সন্ধীপে ১৯ হাজার, মিরসরাইয়ে ৩৪০, কর্ণফুলীতে পাঁচ হাজার ৫০০ এবং চন্দনাইশে ১০০ জন মানুষ।

ফাইল ছবি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপকূলবাসী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসছে। মানুষের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগরীসহ জেলার ১৪ উপজেলার মধ্যে বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, সীতাকুণ্ড, কর্ণফুলী, মিরসরাই, চন্দনাইশকে উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print