ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভিটেমাটিতে ফিরছে পাহাড়িরা, পুলিশী ভয়ে পালাচ্ছে বাঙ্গালীরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে ৩টি পাহাড়ি গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে। ফিরে আসা লোকজনের জন্য প্রশাসন ২টি আশ্রয় কেন্দ্র খুলেছে। আশ্রয় কেন্দ্রে আসার লোকজনকে খাদ্যসহ অন্যন্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।

পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, আজ রবিবার আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১২ গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে পুলিশের দায়ের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামী করায় গ্রেফতার আতংকে লংগদু উপজেলা এখন প্রায় পুরুষ শুন্য হয়ে পড়েছে।

পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা লংগদুতে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন।

.

এদিকে রাঙ্গামাটির লংগদু’তে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আগামীকাল ৫ জুন সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের রাঙ্গামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে গনমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অর্ধবেলা সড়ক অবরোধ চলা কালে দূর পাল্লার সকল যানবাহন ও নৌ পরিবহন (লঞ্চ-ট্রলার) না চালানোর জন্য ইউপিডিএফ এর পক্ষ থেকে মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোগী বহনকারী এম্বুলেন্স-জরুরি বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি, সাইকেল অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন এর হতাকান্ড ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দ লোকজন লংগদু সদর, মানিকজোরছড়া ও তিনটিলাসহ বেশ কিছু গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় আগুনে পাহাড়ি গ্রামে প্রায় শতাধিক ঘড়বাড়ী ভষ্মিভ’ত হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print