ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পরীমণি চাইলে শাকিবকে দিয়ে দেব: অপু বিশ্বাস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কিছু দিন আগের কথা। প্রকাশ্যে স্বামীর স্বীকৃতি পেতে কত কিছুই না করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এখন সেই স্বামীকে অন্য একজন নারীর হাতে তুলে দিতে চাইছেন তিনি। আর সেই নারী হলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণি। অপু বলেছেন, পরীমণি চাইলে স্বামীকে দিয়ে দিতে তার ন্যূনতম আপত্তি নেই।

ঘটনাটি ঘটেছে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের এক অনুষ্ঠানে। শাহীদ সম্পদের প্রযোজনা এবং তানিয়া হোসাইনের উপস্থাপনায় তারকাদের এ আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকেল সোয়া ৫টায়। অনুষ্ঠানটিতে অপু ও পরীমণি ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

অনুষ্ঠানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারকারা। সেখানেই পরীমণির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল এ রকম, ‘যদি প্রেম করেন, তাহলে মিডিয়ার কার সঙ্গে আপনি প্রেম করবেন?’ এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন পরীমণি। তখন পাশ থেকে হাসতে হাসতে অপু বিশ্বাস বলেন, কেন শাকিব খান।

অপু বিশ্বাস বলেন ‘পরী চাইলে শাকিব খানের সঙ্গে প্রেম করতে পারে। শাকিবকে দিয়ে দিব পরীকে।’ শাকিবের স্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত অনুষ্ঠানের সবাই হেসে উঠেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print