ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ডিবি’র এএসআই বিরুদ্ধে ধর্ষণ মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ডিবিতে কর্মরত থাকা কালে হামিদুল ইসলামের (৩৬) নামে এক এএসআই বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী।

এনিয়ে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেছেন উক্ত নারী। অভিযুক্ত পুলিশ হামিদুল ইসলাম বর্তমানে রংপুর রেঞ্জে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

আজ ২২ জুন বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রোখসানা বেগমের আদালতে মামলাটি দায়ের করার পর আদালত মামলা আমলে নিয়ে ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা করোনোর আদেশ দিয়েছেন।

বাদিনীর আইনজীবী মুহাম্মদ আব্দুল হামিদ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, বাদীনী আদালতে অভিযোগ করেছেন, পূর্ব পরিচয়ের সুত্র ধরে বাদীনীর সাথে সিএমপির বিশেষ শাখায় (সিটি এসবি) এএসআই হামিদুল ইসলামের পরিচয় হয়। তখন তিনি সিএমপির গোয়েন্দা ইউনিটে কর্মরত ছিলেন। (বর্তমানে তিনি রংপুর রেঞ্জে কর্মরত)।

পরিচয়ের সুত্র ধরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং বিয়ে করার আশ্বাস দেয় এএসআই হামিদুল ইসলাম। এর পর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে বিভিন্ন সময় কাটান। কিন্তু পরে হামিদুল বিয়ে না করে তালবাহানা করতে থাকে।

এর মধ্যে একবার তার বাদীনীর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করে প্রথম সন্তান নষ্ট করে ফেলা হয় বলে আদালতকে জানান ভিকটিম। পরে হামিদুল সর্ম্পক এবং বিয়ে করতে অস্বিকার করলে এনিয়ে ঝগড়ার এক পর্যায়ে গত ফেব্রুয়ারীর দিকে সিএমপির বিশেষ শাখায় হামিদের অফিসে বসেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন এ নারী। পরে হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ্য হওয়ার পর মামলা করার উদ্যো নিলে পুলিশ পরিচয়ে অজ্ঞাত ফোন নম্বার থেকে মামলা না করার জন্য হুমকি দেয় বলে আদালতকে অভিহিত করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print