ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে দু’ব্যবসায়ী ও এক চালককে ১৬হাজার টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

20160615_153534
বোয়ালখালিতে ভ্রাম্যমান অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য সেমাই, হালিম, ফিরনি ধ্বংস করা হয়।

চট্টগ্রামে বোয়ালখালীতে দুই ব্যবসায়ী ও একচালককে ১৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মেয়াদ উত্তীর্ণ ৬শত ৫৩ প্যাকেট হালিম মিক্স, পায়েস, ফিরনি ও সেমাই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর দায়ে একচালককে ১হাজার টাকা জরিমানা করেন এ আদালত।

বুধবার (১৫জুন) বিকেলে উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া আকতার সুইটি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ২০০৯এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ী ১০হাজার ও অন্যজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এ সময় বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মিজান আদালতকে সহযোগিতা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print