ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রংপুরে ট্রাক খাদে, নিহত ১৬

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। শনিবার ভোর ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে।

তারা হলেন- আলমগীর (২৭), দেলোয়ার (৩০), সাদ্দাম (২৫), মনির (২৮) ও জসীম (২৬)। এদের মধ্যে আলমগীর গাজীপুরে অটোরিকশা চালাতেন। জসীম ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী ছিলেন। বাকি তিনজন পোশাক শ্রমিক।

আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট গ্রামে। তারা ঈদ করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে আসা ফ্রেশ সিমেন্টবোঝাই একটি ট্রাক প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রংপুরে আসছিল। পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ট্রাকে থাকা যাত্রীদের ১১জনই ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে মারা যান আরো পাঁচজন।

তিনি জানান, ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print