ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে আইনজীবীর বাড়িতে চুরি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আইনজীবীর বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ঘরে ঢুকে আলমিরা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে দাবি করেছেন আইনজীবী মো. সেলিম চৌধুরী।

অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (২৪জুন) ভোররাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

আইনজীবী মো. সেলিম চৌধুরী পাঠক ডট নিউজকে জানান, ঈদকে সামনে রেখে স্বপরিবারে বাড়ীতে আসেন। শনিবার ভোরে সেহেরি খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.সালাহ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print