ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ঈদের নামাজে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্যকিছু নয়-সিএমপি কমিশনার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পবিত্র ঈদ উল ফিতরের নামাজে আসায় ছাতা ও জায়নামাজ অন্য কিছু সাথে আনা যাবেনা বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার। তিনি মোবাইল ফোনটিও সাথে না আনার অনুরোধ করেন।

রবিবার সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন এসে উপস্থিত তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আশা করি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা নেই। তারপরেও কোনো কিছুকে ছোট করে না দেখে আমরা সর্বোচ্চ ভাবে প্রস্তুত আছি। কোনো আগাম সংবাদ পাওয়া গেলে যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।

নগরীর ১৩৭টি ঈদ জামায়াতে বড় জামাত হিসেবে বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন,নগরীতে ৪০৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ঈদ জামাতকে নগরীর সব চেয়ে বড় জামাত বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইকবাল বাহার আরও জানান, জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ তিনটি প্রবেশ পথে আর্চওয়ে ও মেটোল ডিটেক্টর থাকবে এবং সবাই চেক হয়ে ঢুকবে।

ঈদের ফাঁকা নগরীতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ঈদের দিন থেকে শুরু করে পরের দুই তিনদিন যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে মানুষ উৎসবমুখর পরিবেশ নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘোরা ফেরা করতে পারেন।

এ নিরাপত্তার জন্য নগরীতে ৯০টি মোটর সাইকেল টিম, ফুট পেট্রোল ও গাড়ি নিয়ে পেট্রোল টিম থাকবে বলে জানান কমিশনার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print