ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লামায় সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ ৮জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বান্দবানের লামায় চাঁদের গাড়ি (জিপ) দুর্ঘটনায় চার শিশুসহ ৮জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার বেলা ১১টার দিকে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

মিরিঞ্জা পর্যটন এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদম থেকে যাত্রী নিয়ে চকরিয়া যাওয়ার পথে মিরিঞ্জায় পর্যটন এলাকায় জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যায়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আট জনের বেশি হবে। যাত্রীরা সকলে আলীকদম উপজেলার বাসিন্দা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print