ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রাকভর্তি ফেন্সিডিলসহ আটক ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে ট্রাকভর্তি ১১শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর একটি টিম এ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হল- মোঃ আলমগীর হোসেন (৫৫) এবং মো: শফিক মোল্লা(৬২)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লাহ বলেন, কুমিল্লা থেকে ফেন্সিডিল সহ একটি ট্রাক চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে আজ ২৯ জুন সকাল ৬টার দিকে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকার মোস্তফা ওয়েল মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে।

এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি ট্রাকের (ফেনী মেট্রো-ট, ১১-০৫১১) গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে ২ জন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। পরবর্তিতে ট্রাকটি তল্লাশী করে সুকৌশলে লুকানো অবস্থায় বস্তার ভিতর থেকে ১১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print