ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সাথে বিপরীতমুখি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ২ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকার মো. রফিকের কিশোরী মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৩) ও একই এলাকার মোবারক (২২)।

আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৪ জন।

পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন পাঠক ডট নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বড়–য়ার টেক এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির চালকসহ ৬ যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার ৪র ২ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত অন্যরা হলেন-সিএনজি অটো চালক অজ্ঞাত (২৮), উর্মি (১৪), সাজ্জাদ (৩) ও সাইফুল ইসলাম (১৯)।

পুলিশ দুর্ঘটনার দুর্ঘটনায় কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print