ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীর উত্তরায় আগুন, নারীসহ ২ জনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর উত্তরায় পাশাপাশি তিনটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার ভোর ৫টার দিকে লাগা আগুন ছয় ঘণ্টা পর সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। পরে হোটেল সি সেলের ৩০২ নম্বর কক্ষ থেকে এক নারীসহ দু’জনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনআই জসিম জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সি সেল হোটেল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভবনে আর কেউ হতাহত আছেন কি না তা দেখা হচ্ছে।

সোমবার ভোর ৫টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে চারতলা সি-শেল রেস্তোরাঁর তিনতলায় প্রথম আগুন লাগে। পরে তা পাশের ছয়তলা সি-শেল আবাসিক হোটেল ও তার পাশের এ কে টাওয়ারে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, অগ্নিকাণ্ডে সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রেস্তোরাঁয় অতিরিক্ত ডেকোরেশন ও ফলস সিলিং থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print