ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় বাস উল্টে ৪০ পোষাক শ্রমিক আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস উল্টে অন্তত ৪০ জন পোষাক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের ৩৭ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকার এই দুর্ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন-নিপা (১৭), বিলকিছ (১৭), জান্নাত (১৮), রুমি (১৬), নার্গিস আক্তার (২১), নাসিমা (২৫), প্রিয়া আক্তার (২৪), পারভিন আক্তার (২৩), সুমী আক্তার (২২), মনোয়ারা বেগম (২০), মৌসুমী (১৮), সালমা (১৯), রুবেল (২১), সেকান্দর হোসেন (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বাস করেন।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ জানান, পোষাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ৪০ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হেেয়ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন পাঠক ডট নিউজকে বলেন, পটিয়া সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print