ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে বন্দুকযুদ্ধে কথিত ডাকাত নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নুর হোসেন সেলিম নামে অপর এক ডাকাত সদস্য।

বুধবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, শেষরাতে পাঁচ সদস্যের একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযানে গেলে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকি তিনজন পালিয়ে যান।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুই জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print