ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঐক্যবদ্ধ না থাকলে ২০০১ সালের চেয়েও ভয়াবহ নির্যাতন সহ্য করতে হবে-ওবায়দুল কাদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে হটানো সম্ভব হবেনা। বিএনপি’র প্রধান টার্গেট আওয়ামীলীগ নয় শেখ হাসিনা বলে উল্লেখ করে মন্ত্রী বলেন শেখ হাসিনাকে শেষ করতে পারলেই আওয়ামীলীগকে ধবংস করা যাবে।

তিনি আজ রবিবার দুপুরে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দলীয় নেতাদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধ না থাকলে ২০০১ সালের চেয়েও ভয়াবহ নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।

কাদের বলেন, নিজের মনোনয়ন এবং দলের পাল্লা ভারি করতে খারাপ লোকদেরকে দলে আনবেন না। আগামী নির্বাচনে জনগনের কাছে যাদের গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে শুধুমাত্র তাদেরকেই মনোনয়ন প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নগরীর বাকলিয়ায় থানার কে বি কনভেনশন হলে দলের প্রতিনিধি সম্মেলনে তৃনমূল নেতাদের বক্তব্য দিতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়াামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কোন বিদেশী ফরমুলা দিয়ে দেশের জনগনকে বিভ্রান্ত করা যাবেনা।

চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমদু, ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিন জেলার সাধারন সম্পাদক মফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print