ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে ছিনতাই করা মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতা্যই হওয়া একটি নোহা মাইক্রোবাস উদ্ধার ও ছিনতাইয়ের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত দুইজন হলেন- সাদ্দাম হোসেন (২৫) ও মো. হারুন (২৮)। তারা দুইজন গাড়ি চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, দোহাজারী হতে আনোয়ারা থানাধীন পারকীর চর আসার কথা বলে উক্ত নোহা মাইক্রোবাসটি ভাড়া নিয়া চট্টগ্রাম শহরে আসার পথে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ফেলে আসামী সাদ্দাম হোসেন ও হারুন সহ আরো কয়েকজন। পরে তাকে পিছনের সিটে শুয়াইয়া রেখে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার সামনে উক্ত গাড়িটি ৮ লক্ষ টাকা মূল্যে বিক্রয়ের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

গ্রেফতার সাদ্দাম হোসেন জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী সাতবাড়িয়া হাজী পাড়া এলাকার নুরু মোহাম্মদের ছেলে। হারুন একই থানাধীন লালুটিয়া গ্রামের আব্দুল গনির ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print