ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বাড়বকুন্ড এলাকার মান্দারিটোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম কুলসুমা বেগম (২০)। তিনি ওই এলাকার নুরুল আলম বাদশার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশের কোঁটার সাহায্যে মেইন লাইন থেকে ঘরে নেয়া অবৈধ বিদ্যুৎ সংযোগের একটি তার বৃষ্টির কারণে খুলে যায়। গৃহবধূ কুলসুমা বিদ্যুৎ বাঁশ দিয়ে বিদ্যুৎতের তার গুলি পুনরায় খুলে লাগানোর চেষ্টা করলে একটি তার খুলে এসে কুলসুমের গায়ের উপর পড়ে। এই সময় কুলসুম বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের ডাঃ ফিরোজা আফরোজ তুলি কুলসুমাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় লোকজন সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম নিহত কুলসুমার লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন। নিহত কুলসুমার ৪ বছরের একটি শিশু সন্তান রয়েছে।

এদিকে পুলিশ বলেছে কুলসুমা পুকুরে গোসল করতে নামলে বিদ্যুতিক তার ছিড়ে পুকুরে পড়লে পানি বিদ্যুতায়িত হলে তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print