ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুই যুবকের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরী ও জেলা পটিয়ায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আজ শনিবার (২২ জুলাই) সকালে পটিয়া উপজেলার হাইদগাঁও  নাথপাড়া এলাকা থেকে  হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে কেউ লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

প্রায় ৩০/৩২ বছর বয়সী যুবকটির হাত পিছন থেকে বাধা এবং গাছের সাথে ঝুলানো ছিল বলে জানান পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহ। তিনি বলেন, স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিক্তিতে সকালে গাছের সাথে গলায় ফাঁস লাগানোবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার হত্যার রহস্য এবং পরিচয় জানার চেষ্টা করছি।

এদিকে এর আগে  নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২৫ বছর হবে। শুক্রবার মধ্যরাতে কোতোয়ালি থানার বিপরীতে পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার এসআই আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নাই। তবে ডান পায়ে হাটুর উপরে একটা পোড়া দাগ আছে। তার পায়ে বৈদ্যুতিক খুঁটির একটি তার জড়ানো ছিল। ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের। লাশ মেডিকেল মর্গে রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print