ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে বাস ও মাইক্রোবাস সংঘর্ষঃ অল্পের জন্য বাঁচলেন অর্ধশত যাত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হলেও কেউ নিহত হননি। রবিবার (৩০ জুলাই) দুপুর ২ টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

.

পুলিশ ও স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় এলে করেরহাটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির ৯০ ভাগ অংশ সড়কের পাশে হেলে পড়ে। তবে বাসটি উল্টে না যাওয়ায় কেউ তেমন আঘাত পাননি। অন্যদিকে মাইক্রোবাসটিও সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভাগ্যবশত বেঁচে গেছেন যাত্রীরা। যেভাবে দুইটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে বড় ধরণের দুর্ঘটনা হতে পারতো। কিন্তু সৌভাগ্যক্রমে দুর্ঘটনাটা অতো বড় হয়নি।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print