ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে ৭শত লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রমের হাটহাজারীতে দেশীয় তৈরি ৭শত লিটার চোলাই মদসহ মোঃ নুরুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (৩০জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আনিস, এএসআই আরিফ ও এএসআই মোনাফের সঙ্গীয় ফোর্স নুরুল ইসলামকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের পৌর এলাকাস্থ আজিম পাড়া রাস্তার মাথা এলাকা থেকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ৭টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ১০লিটারের ৭০টি প্যাকেট ভর্তি চোলাই মদ ছিল। এসব মদ বিক্রির উদ্দেশ্যে পাবর্ত্য জেলা রাঙ্গামাটি থেকে নিয়ে আসে নুরুল ইসলাম।

সে পার্বত্য জেলা রাঙ্গামাটির তবলছড়ি আসাম বস্তি এলাকার মোঃ হাসেমের পুত্র।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।আটককৃতকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print