ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে কাজলি আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত কাজলী সন্দ্বীপ মুছাপুর এলাকার সাহাব উদ্দিনের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সীতাকুণ্ড পৌরসভার এডভোকেট খুরশিদ আলমের ভাড়াঘরে টেক্সী চালক সুমন তাঁর স্ত্রী কাজলীকে নিয়ে বসবাস করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন ঘরে এসে তার স্ত্রী কাজলীকে মৃত অবস্থায় দেখে চিৎকার করে আশপাশে বাসিন্দাদের খবর দেয়। তারা ছুটে এসে কাজলীকে তার শয়ন কক্ষে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে আসার খবর পেয়ে কাজলীর স্বামী গা ঢাকা দেয়।

এলাকাবাসী জানান, নিহতের স্বামী সুমন টেক্সী চালায়। প্রতিদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। তবে গৃহবধূও মৃত্যুকে রহস্যজনক মনে করছে পাশের বাসিন্দারা।

সীতাকুণ্ড থানার এস আই রেহেনা আক্তার জানান, ময়নাতদন্ত শেষে জানা যাবে গৃহবধু কাজলীকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে। তবে লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print