ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইপিজেডে বাসের ধাক্কায় প্রাণ হারালো নারী পোশাক শ্রমিক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মহানগরী বন্দর থানাধীন ইপিজেড মোড়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালো মঞ্জুরানী বণিক (৫০) নামে এক নারী পোশাক কর্মী।

রবিবার রাত পৌনে ৮টার দিকে ইপিজেডস্থ হোটেল মুন ইন্টারন্যাশনালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় পুলিশ বাস চালককে আটক করতে না পারলেও বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

নিহত মঞ্জুরানী বণিক সন্দ্বীপ থানাধীন মগধরা গ্রামের মৃত রসরাজ বণিকের স্ত্রী। তিনি ইপিজেডের ইয়ংওয়ান নামক পোশাক কারখানার শ্রমিক বলে জানায় পুলিশ।

দুর্ঘটনাটির বিষয় নিশ্চিত করে বন্দর থানার এস আই কিশোর মজুমদার পাঠক ডট নিউজকে জানায়, সন্ধ্যায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারায় ইয়ংওয়ানের নারী পোশাক শ্রমিক মঞ্জুরানী বণিক। আমরা দুর্ঘটনায় কবলিত বাসটি জব্দ করেছি তবে বাসের চালক বা হেলপার পালিয়ে গেছে। এ বিষয় নিয়ে মামলাটিও থানায় প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print