ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের টেস্ট ক্রিকেট ম্যাচ, সিএমপির চার নির্দেশনা

????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট ম্যাচ সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিচালনার ও নিরাপত্তা নিশ্চিত করতে চার ধরণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।

নির্দেশনার মধ্যে রয়েছে:
১.ব্যাগ, ব্যাকপ্যাক, বোতল, ক্যান, সফট ড্রিংকস, টিফিন বক্স, ক্যামেরা, পানির বোতল অর্থাৎ কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। ভেতরে খাবার ও পানীয় কেনার ব্যবস্থা রয়েছে। ২. চাকু, ছুরি, ধারালো অস্ত্র, লাঠি, পাথর নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না, ৩. লাঠি বিহীন জাতীয় পতাকা, প্লাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে, ৪.কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যাবল বা তার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

.

সভায় পুলিশ কমিশনার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট ম্যাচ চলাকালীন নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা নির্দেশনা,পরামর্শ প্রতিপালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

এছাড়া সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিসিবি, বিভাগীয় কমিশনার, সিডিএ, র‌্যাব-৭, জেলা প্রশাসন, ভেনু ম্যানেজার, ডিজিএফআই, এনএসআই, চমেক হাসপাতাল, ওয়াসা, এপিবিএন, বাংলাদেশ রেলওয়ে, বিভাগীয় তথ্য অফিস, পিডিবি, সিভিল সার্জন, বিআরটিএ, এয়ারপোর্ট ম্যানেজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হোটেল রেডিসন ব্লু এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print