ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীর উপজেলা মার্কেটের ছাদের পলেস্তার ধসে আহত ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী উপজেলা মার্কেটের জরাজীর্ণ ভবনের ধসেপড়া পলেস্তার।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার বোয়ালখালী উপজেলা পরিষদের ঝুঁকিপূর্ণ মার্কেটের ছাদের পলেস্তার ধসে নুরুল আজিম (২২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।আজ  সোমবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে।

আহত নুরুল আজিমকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর। আহত নুরুল আজিম উপজেলার পশ্চিম গোমদন্ডী মো. নুরুল হকের ছেলে।

আহত নুরুল আজিম জানায়, মোটর সাইকেল চালিয়ে মীরপাড়া সড়কের মাথায় পৌঁছুলে মার্কেটে ছাদের পলেস্তার ধসে পড়ে মাথায় ও শরীরে আঘাত পান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে নির্মিত এ মার্কেটে প্রায় ১৮টি মতো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে মার্কেটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print