ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এক নারীসহ আরও ৪ রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পালিয়ে আসা এক নারীসহ আরও ৪ রোহিঙ্গাকে শনিবার   (৯সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সিরাজুন নেসা (২৮), মো. শাকের (২৭), হোসেন আলী (৪৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (২০)।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, সিরাজ নেসার দুই পায়ে এবং হোসেন আলীর বাম পায়ের হাঁটুর উপরে, শাকের ও আব্দুল্লাহ’র বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

রাত ৮টার দিকে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাসপাতালে থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

জানাগেছে, গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর থেকে সীমান্তবতী রাখাইন মুন্ডু সহ কয়েকটি এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠির উপর নতুন করে সহিংসতা শুরু হলে তারা জীবন নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। গত ১৭ দিনে মোট ৭৭ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই গুলিবিদ্ধ ও বোমা বিষ্ফোরণে আগুনে পোড়া।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print