ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুক্তি পেলেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13495075_1130309217032248_3812036745301539733_n
কারাগার থেকে মুক্তি পেয়ে স্ত্রী’র সঙ্গে বাসায় ফিরছেন শওকত মাহমুদ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি  শওকত মাহমুদ জামিনে মুক্তিলাভ করেছেন।  মুক্তির সময় কারা ফটকে তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ কারাগারে উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বনিক জানান, বুধবার দুপুরে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌছে। যাচাই বাচাই শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে।

13502157_1130309177032252_5472986227431053011_n
মুক্তি পাওয়ার পর সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

এর আগে সর্ব শেষ গত ১৪ জুন নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন শওকত মাহমুদ। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ দিন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সরকার বিরোধী আন্দোলনের সময় যাত্রবাড়ী ও বাড্ডা থানায় দুটি মামলায় ২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে ডিবি পুলিশ শওকত মাহমুদকে আটক করে। এদিন সামুরা কনভেনশন সেন্টারে ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print