ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে ইয়াবাসহ ৩ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫৬ পিস ইয়াবা। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাউজানের উনসত্তর পাড়ার কফিল উদ্দিনের বাড়ীতে ইয়াবা সেবনরতবস্থায়  তাদের গ্রেফতার করা হয় বলে জানান, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জাবেদ।

গ্রেফতারকৃতরা হলেন- রাউজানের কদলপুর ইউনিয়নের চৌধুরী বাড়ির বদি আলমের পুত্র সেলিম উদ্দিন (২৭), উনসত্তর পাড়ার রুহুল আমীনের পুত্র কফিল উদ্দিন (২৮) ও নোয়াপাড়ার মৃত সৈয়দুল হকের পুত্র মো. সাহেদ (২৯)।

স্থানীয় সুত্রে জানাগেছে, গ্রেফতার হওয়া সেলিম উদ্দিন ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং চট্টগ্রাস উত্তর জেলা ছাত্রলীগের সদস্য।  গ্রেফতার হওয়া অপর দুজন ছাত্রলীগ কর্মী বলে জানাগেছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ জানান, রাতে ইয়াবা সেবনকালে তিন মাদক সেবীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে সেলিম গ্রেফতারকৃত ৩ জন ছাত্রলীগের রাজনীতির সাথে সাথে জড়িত সাথে জড়িত আছে কিনা তা আমাদের জানা নেই। আমরা তাদের মাদকসহ গ্রেফতার করেছি।

এদিকে বিষয়টি জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সাধারন সম্পাদক আবু তৈয়ব জানান, রাউজানে  ছাত্রলীগের কোন নেতাকার্মী গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print