ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেকে গুলিবিদ্ধ আরো ৫ রোহিঙ্গা ভর্তি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় গুলিবিদ্ধ আরও পাঁচ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে তাদের হাসপাতালে আনা ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ।

গুলিবিদ্ধরা হলেন- মো. শওকত উল্লাহ (২৮), আবু তাহের (২১), আব্দুল করিম (১৯), মরিয়ম (৯) ও ইমান শরিফ (১৬)।

তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, গুলিবিদ্ধ আহত রোহিঙ্গা সদস্যদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় স্থলমাইন বিস্ফোরণে আহত দুই জনসহ পাঁচ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print