ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টাইগারপাসে কাভার্ড ভ্যানের চাপায় সহকারী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় কাভার্ড ভ্যানে চাপা পড়ে নিহত হয়েছেন ওই গাড়ীর সহকারী মোহাম্মদ জহিরউদ্দিন।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাভার্ড ভ্যানটি মেরামত করার সময় উল্টে গেলে তার নীচে চাপা পড়ে মারা যান জহির। নিহত জহির খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মো. মাহবুবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে জানান, সন্ধ্যার দিকে কাভার্ড ভ্যানটি উল্টে গেলে তার নীচে চাপা পড়ে গুরুত্বর আহত হন সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ীর নীচ থেকে জহিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 পরে পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি সরিয়ে নেয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print