ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৫টি বসতঘর, অগ্নিদ্বগ্ধ ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

জেলার বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫পরিবারের বসতঘর। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ফিরোজ আহমদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৪ জন। তারা হলেন- ফিরোজ আহমদের ছেলে আবুল মনসুর (৪০), মো. আমানউল্লাহ (৩৫), আবুল কালামের ছেলে রনি (২৫), মোহাম্মদ ইউছুপের ছেলে মোহাম্মদ রিয়াদ (১৮)।

এদের মধ্যে রনি ও আমান উল্লাহকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের কমল মনি চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উপজেলার সৈয়দপুর গ্রামের ফিরোজ আহমদের বাড়ির তিনটি সেমিপাকাঘর ও দুইটি বেড়াঘরে আগুন লাগে। ফায়ার সাভির্সেও একটি গাড়ি প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এতে ক্ষয়ক্ষতির প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও ১৫ লক্ষাধিক টাকার সম্পদ রক্ষা করা গেছে।

তবে স্থানীয়রা জানায়,  সন্ধ্যায় আগুনে আবু মোহাম্মদ খোকন, আবুল মনসুর, হারুনুর রশিদ ধনা, মোহাম্মদ ইউছুপ, মাহবুবুল আলম, আবু তৈয়ব, পিন্টু, আলী আবছার, মোহাম্মদ সোহেলের বসতঘর পুড়ে যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print