ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আগামীকাল থেকে সাগরে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ইলিশ মাছের প্রজনন মৌসুম আগামীকাল ১ অক্টোবর রবিবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত ৭ হাজার বর্গকিলোমিটার এলাকাসহ সারা দেশে প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার আইন জারি করেছে। এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ বা বিনিময় নিষিদ্ধ থাকবে।

সারা দেশের ন্যায় সীতাকুণ্ডে ও আগামীকাল থেকে ২২ অক্টোবর পর্যন্ত উপজেলায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।

তিনি বলেন, সরকারী এই আইন কেউ অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড, সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। মৎস্য বিভাগের দুইটি দল প্রতিদিন সীতাকুণ্ডের ৩৭ কিলোমিটার এড়িয়ায় অভিযান চালাবে।

এদিকে ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের মাঝে ২০ কেজি করে চাউল দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য, গত মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর জারি করা এক আদেশে বলা হয়, প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট ১৯৫০ অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করে। সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print