ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চিনকি আস্তানা রেল স্টেশনের উত্তরে বারইয়ারহাট মাছের আড়ত সংলগ্ন লাইনে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৭০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সময় আবদুস সালাম নামের ওই ব্যক্তি রেললাইনে বসা ছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রেন আসলেও তিনি সরতে না পারায় মুহুর্তের মধ্যে কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যায়। নিহত আবদুস সালাম ময়মনসিংহ জেলার কাতালের চর এলাকার বাসিন্দা। তিনি চিনকি আস্তানা স্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সেখানে তিনি কৃষি কাজ করতেন।

চিনকি আস্তানা রেল স্টেশনের স্টেশন মাষ্টার শরিফুল ইসলাম জানান, এই বিষয়ে এখনো আমি আমি কিছু জানি না। আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print