ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফের রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিঃ ১০ জনের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ নিহত ১০ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২১ জনকে। নিখোঁজ রয়েছেন আরো অনেক। উদ্ধার হওয়া রোহিঙ্গা নাগরিকদের তথ্যমতে নিখোঁজ রয়েছে আরো ১৫-২০ জন।

গতকাল রবিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে নাফ নদের মোহনার গোলাপচর পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

এ সময় সাঁতরে ২১ জন তীরে উঠলেও ১০ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও স্থানীয়রা। মৃত আট জনের মধ্যে ৪জন নারী ও ৬ জন শিশু। গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত ২৬টি নৌকাডুবির ঘটনায় ১শ ৫৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন চৌধুরী আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

এই দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন ২১ জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধারে সহায়তা করেছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print