ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় যুবকের গলিত লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জিএম গেট এলাকার একটি বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোঃ হৃদয় হোসেন মানিক ২০/২২ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একটি সেমিপাকা ঘরের দরজা ভেঙ্গে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসীর ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার এ যুবককে আরো কয়েকদিন পূর্বেই হত্যা করা হয়েছে। লাশটি অনেকটা পঁচে গলে দুর্গন্ধ বের হচ্ছিল।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তবে তিনি বলেন, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ঘটনাস্থলে পুলিশ গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

নিহতের আত্মীয় স্বজনরা বলছেন গত দুইদিন-যাবত থাকে কাটগড় মুসলিমাবাদ এলাকা থেকে নিখোঁজ হন হৃদয় । পরে আজ রাতে লোক মুখে শুনে তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন তার পরিবার। এবং হৃদয়ের লাশ বলে সনাক্ত করেন।

নিহত হৃদয়ের গ্রামের বাড়ী নোয়াখালী জেলায় তার বাবার নাম আবুল হোসেন। তবে পরিবার নিয়ে হৃদয় নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় বসবাস করতেন। পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পতেঙ্গা থানার পুলিশের এস আই মামুন ঘটনাস্থল থেকে জানান, জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং (জিইএম) কোম্পানির সংলগ্ন একটি মুদির দোকানের পিছনে সেমিপাকা বাসার (বাইরে থেকে তালা দেয়া) দরজা ভেঙ্গে বিদ্যুতের তার দিয়ে হাত পা বাঁধাবস্থায় লাশটি পাওয়া যায়। লাশের নাক-মুখ দিয়ে রক্ত ক্ষয় হচ্ছিল বেশ। লাশটি উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয় মানবাধিকার কর্মী কবির হোসেন জানান, এলাকার লোকজন একটি তালাবদ্ধ একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে পুলিশ বাসার তালা ভেঙ্গে দেখতে পায় হাত পা বাঁধা যুবকের গলাকাটা লাশ পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print