ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ভন্ড পীরের আস্তানা ভেঙে দিয়েছে জনতা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জসিম উদ্দিন নামের এক ভন্ড পীরের আস্তানা গুড়িয়ে দিয়েছে জনতা। আজ শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে পৌর সদরের আরকান সড়কের আপেল আহমেদ টেক এলাকার খিজির ভান্ডার দরবার শরীফ নামের এ আস্তানা ভেঙে দেয় উত্তেজিত জনতা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস পাঠক ডট নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পীরের আস্তানা নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য থাকায় বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দেখা হচ্ছে।

খিজির ভান্ডার দরবার শরীফের পীর সৈয়দ মো. জসিম উদ্দিন জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি দরবারকে কেন্দ্র করে মাদক সেবনের আস্তানা করতে চেয়েছিলো। সে সুযোগ না পাওয়া তারা এ ঘটনা করেছে।

স্থানীয়রা জানান, চন্দনাইশ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বোয়ালখালীর উপজেলার বিভিন্ন স্থানে আস্তানা করেন। এরপর সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে আরকান সড়কের আপেল আহমেদ টেক এলাকায় শাহ আলম মার্কেটে অস্থায়ী ভাড়া বাসা নিয়ে আস্তানা করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এলাকাবাসী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print