ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার পটিয়াতে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শিমু সুলতানা সুমি (১৭) কিশোরী আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে নিজ ঘরের ছাউনির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুপুরে পটিয়া থানা  পুলিশ লাশ উদ্ধার করে  মর্গে পাঠিয়েছে।

নিহত সুমি হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শেখপাড়ার নূর হোসেনের মেয়ে বলে পুলিশ জানায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা প্রেম গঠিত কারণে সুমি আত্মহত্যা করেছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তারপরও নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে প্রেম ঘটিত না অন্য কোন কারনে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসী জানায়, সুমি ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর থেকে ভাইদের সঙ্গে থাকছে সে। তারা চার ভাই, তিন বোন। এর মধ্যে দুই ভাই মারা গেছে। এক বোনের বিয়ে হয়েছে। সুমি সবার ছোট।

পটিয়া থানার এসআই বাসু দেবনাথ জানান, প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করতে পারে ধারণা করে স্থানীয় সূত্রে খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। বিকেলে মরদেহ থানায় নিয়ে আসা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print