ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনী ছেড়ে চট্টগ্রামের পথে খালেদার গাড়ী বহর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-ফেনী সার্কিট হাউজে দুপুরের খাবার, আসর ও মাগরিবের নামাজ শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় তিনি ফেনী সার্কিট হাউজ ত্যাগ করেন।

এর আগে বিকেল ৫টায় তিনি ফেনী সার্কিট হাউজে পৌঁছেন। পরে সেখানে দুপুরের খাবারগ্রহণ, আসরের নামাজ পরে মাগরিবের নামাজ আদায় করেন। তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

এদিকে ফেনীতে বিকেলে খালেদা জিয়ার গাড়িবহর সরকার দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়। এতে পাঁচ সাংবাদিকসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি। তবে খালেদা জিয়া ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অক্ষত আছেন বলে গাড়িবহরে থাকা সাংবাদিকরা এ খবর নিশ্চিত করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print