ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে ঘাতক ট্রাক কেড়ে নিল নারীর প্রাণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ২নং গেইট রেল লাইনের পাশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মধ্য বয়সী এক নারী। মাকসুদা বেগম নেলি (৩৬) নামে এ নারী শনিবার দুপুর সোয়া ২টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

জানা গেছে চট্টগ্রাম ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভাগ্নেকে নিয়ে রিক্সায় চড়ে বাড়ী যাওয়ার সময় ঘাতক ট্রাকটি তাদের বহনকারী রিক্সাকে চাপা দেয়। এতে নেলির শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহত মাকসুদা বেগম নেলী নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকার মোনায়েম চৌধুরীর স্ত্রী। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলায়।

সকালে ভাগ্নে মুনতাসির আহমেদ খান তাহছিনকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ঐ নারী। ভাগ্নের ভর্তি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে মুনতাসির আহমেদ খান তাহছিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করে রিকশায় চড়ে মামীকে নিয়ে বাসায় ফিরছিলাম। দুই নম্বর গেইট মোড় পার হয়ে কিছুদূর যেতেই পেছন থেকে রডবাহী একটি ট্রাক আমাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে যান মামী। পরে ট্রাকটি মামীর গায়ের ওপর দিয়ে চলে গেলে তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print