ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিউ মার্কেট এলাকায় বাস চাপায় মাছ বিক্রেতা নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের (নিউ মার্কেট এলাকা) সামনে সিটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু নাসের (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় একটি বস্তা নিয়ে রাস্তা পার হওয়ার সময় শহর এলাকার যাত্রীবাহি বাস নাসেরকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় বাসের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা গুঁড়ি হয়ে মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

.

পরে টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিক মৃত ঘোষণা করেন। নিহত আবু নাসের ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের গণি মিয়ার ছেলে। নগরীর সদরঘাটে তিনি মাছের ব্যবসা করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাথায় মাছের বস্তা নিয়ে সদরঘাটে যাওয়ার দ্রুদগামী যাত্রীবাহী বাসের চাকায় পিস্ট হয়ে মারা যান মাছ ব্যবসায়ী আবু নাসের।তার লাশ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print